Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কোম্পানীগঞ্জ বসুরহাটে দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার এলাকায় দিনদুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ সময় তার মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের রাগার গো বাড়ির বাসিন্দা বিভা মজুমদার (৪৮) গত ৯ জুন দুপুরে বসুরহাট উত্তর বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

একপর্যায়ে তারা তার হাতে থাকা মোবাইল ফোন ও সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার টাকা মূল্যের একটি ওপ্পো ব্র্যান্ডের মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বসুরহাট শাখার একটি চেকবই।

ঘটনার পর ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ব্যস্ত বাজার এলাকায় প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

কোম্পানীগঞ্জ বসুরহাটে দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: 03:09:18 am, Tuesday, 16 June 2026