Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীর সেনবাগে দিনের আলোয় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

নোয়াখালীর সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া গ্রামে দিনের আলোয় সংঘটিত এক দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়ীয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের মেয়ের বিয়ে গতকাল সম্পন্ন হয়। আজ দুপুরে নববধূকে নিয়ে পরিবারের সদস্যরা বরের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান।

পরিবারের এই অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোরচক্র বাড়িতে প্রবেশ করে।

অভিযোগ অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের তালা ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দিনের বেলায় জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীর সেনবাগে দিনের আলোয় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: 02:32:13 pm, Monday, 15 June 2026