ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে এক রাতেই দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব লুট: আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতেই দুই বাড়িতে পৃথক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে সংঘটিত এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫জুন সোমবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শান্তি পাড়া পণ্ডিত বাড়িতে প্রথম ডাকাতির ঘটনা ঘটে।

রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

প্রথম ডাকাতির পর একই ডাকাতদল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সংলগ্ন একটি বাসায় ডাকাতির চেষ্টা চালায়। তবে সেখানে ব্যর্থ হয়ে তারা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইরটেক এলাকার মাসুদ মিয়ার বাড়িতে হানা দেয়।

ডাকাতরা পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাতে পরপর দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উপজেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। রাতের বেলায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার না থাকায় অপরাধীরা এমন দুঃসাহসিক ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে বলে তারা দাবি করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।

তবে কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িত ডাকাত চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: