Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭নং চরকিং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে চরকিং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হিসেবে উপস্থিত   ছিলেন চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ। এছাড়াও গ্রাম আদালতের সমন্বয়কারী আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পেতে পারেন এবং আদালতে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানো সম্ভব হয়। তাই গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

পরে ভিডিও শো-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার হিসেবে মগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: 01:54:33 pm, Sunday, 14 June 2026