Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের, আহত চাচাতো ভাই

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের চাচাতো ভাই।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের কেশারপাড় রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২৮) ও মো. আশিক হোসেন (২৬)। আহত মো. শাওন (২৪) তাঁদের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে দেশে আসা এক ভগ্নিপতিকে এগিয়ে আনতে আরিফ, আশিক ও শাওন মোটরসাইকেলে করে সোনাইমুড়ী বাইপাস এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কেশারপাড় রাস্তার মাথা এলাকার মুন্সির দোকান সংলগ্ন স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চাকা সড়কের একটি গর্তে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ছাতারপাইয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও আশিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের, আহত চাচাতো ভাই

প্রকাশিত: 01:33:40 pm, Sunday, 14 June 2026