Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভে আগুন,

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (১৩ জুন) ভোর পৌনে ৫টার দিকে শহরের জজ কোর্ট সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন যুবক নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভের কাছে আসে।

পরে তারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন দেওয়ার পর ওই যুবকেরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানাকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভে আগুন,

প্রকাশিত: 06:38:07 pm, Saturday, 13 June 2026