ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মাসিক “নব জ্যোতি” পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি/পেইজ খোলার অভিযোগে, থানায় সাধারণ ডায়েরী করেছেন সম্পাদক- মোঃ আল-এমরান

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আঞ্চলিক মাসিক নব জ্যোতি পত্রিকার নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক পেইজ/আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আল-এমরান কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নব জ্যোতি পত্রিকার নাম ব্যবহার করে একটি ভুয়া আইডি বা পেইজ খুলে।

ওই পেইজে মোঃ আল-এমরানের ব্যক্তিগত ছবি ব্যবহার করে তাঁর এবং তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত আবেদনে তিনি বলেন, ভুয়া ফেসবুক আইডি/পেজের মাধ্যমে অপপ্রচার চালানোয় তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার মাধ্যমে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনের সঙ্গে ভুয়া ফেসবুক আইডি/পেইজের স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট লিংক সংযুক্ত করা হয়েছে বলে জানান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আল-এমরান।

ছবিতে-পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আল-এমরান।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: