Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীর নতুন এসপি এন, এম, নাসিরুদ্দিন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম. মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

নবনিযুক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর আগে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

তার নোয়াখালীতে যোগদানকে ঘিরে জেলা পুলিশ প্রশাসনে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

এদিকে, বদলির বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালীর বিদায়ী পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দেয়।

এসব ঘটনার প্রেক্ষাপটে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীর নতুন এসপি এন, এম, নাসিরুদ্দিন।

প্রকাশিত: 08:19:48 am, Friday, 12 June 2026