Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আশরাফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পদকপ্রাপ্তদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় ২০২৬ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুক্লা রানী বৈষ্ণব, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ফরহাদ এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা সুলতানাকে সম্মাননা জানানো হয়।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে মধ্য পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনি আইচ এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত নিজাম উদ্দিনকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ২০২৪ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মুহাম্মদ আবদুল্যাহ নয়ন এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই ভেন্যুতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে জুন মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 03:14:44 pm, Thursday, 11 June 2026