Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বেগমগঞ্জে ছাত্রদলের উদ্যোগে সেবা কেন্দ্র।

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বেগমগঞ্জ উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষাকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে সেখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও নাস্তা বিতরণ, তথ্য ও দিকনির্দেশনা সেবা প্রদানসহ একটি প্রধান তথ্য সেবা ডেস্ক স্থাপন করা হয়।

এ সেবা কার্যক্রমটি পরিচালিত হয় নোয়াখালীর কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে।

সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর শরীফ ইমরান সানিয়াত।

প্রধান উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রায় ১৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বেগমগঞ্জে ছাত্রদলের উদ্যোগে সেবা কেন্দ্র।

প্রকাশিত: 05:34:44 am, Friday, 10 April 2026