ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দৈনিক ডেসটিনির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সানজিদা-অনু-
জুন ৭, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর মাইজদীস্থ টোকিও লাঞ্চ রেস্টুরেন্টে দৈনিক ডেসটিনির সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এছাড়াও দৈনিক ডেসটিনি চট্রগ্রাম ব্যুরো প্রধান আব্দুল আওয়াল রোকন ও জেলা প্রতিনিধি সাংবাদিক সানজিদা অনু এবং ডেসটিনি উপজেলার প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং নোয়াখালীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে শুভকামনা জানিয়ে জনস্বার্থে সাহসী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পারস্পরিক মতবিনিময় করেন এবং সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: