Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০

‎সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালীর হাতিয়ায় সাংবাদিক মো:শফিকুল মাওলা তার ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। তিনি মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহারের দাবি জানান।
‎
‎শনিবার দুপুরে হাতিয়া সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল মাওলা বলেন, তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল এবং জে টিভি’র হাতিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০ এপ্রিল ২৬ তারিখের একটি কথিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে ২৬ এপ্রিল ২৬ তারিখে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তিনি দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।
‎
‎লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মামলার ২ ও ৩ নম্বর সাক্ষী তার আপন ভাই ও ভাইয়ের স্ত্রী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
‎
‎তিনি আরও জানান, একই বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের ৪ নভেম্বর তার স্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তার বয়স্ক ও অসুস্থ মাকে বাদী হিসেবে ব্যবহার করে এই মামলা দায়ের করা হয়েছে বলে তার দাবি।
‎
‎সংবাদ সম্মেলনে শফিকুল মাওলা অভিযোগ করেন, মামলার ৪, ৫, ৬ ও ৭ নম্বর সাক্ষীরা কথিত ঘটনার বিষয়ে কিছুই জানেন না। যা তারা নিজের মুখে শিকার করেছেন, আমার কাছে তার প্রমাণ ও আছে। তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাক্ষী করা হয়েছে, যা মামলার সত্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে।
‎
‎তিনি বলেন, “আমি একজন সাংবাদিক ও আইন মেনে চলা নাগরিক। ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জের ধরে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
‎
‎এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎
‎সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন

‎সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: 05:01:38 pm, Saturday, 6 June 2026