Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

চৌমুহনীতে দুই বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা।

নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির দায়ে দুটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় চৌমুহনী বাজারের জোনাকি সার্ভিস এবং শাহী সার্ভিসকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় টিকিট ব্যবস্থা ছাড়া কাউন্টার পরিচালনা করার দায়ে স্বাধীন বাংলা বাস সার্ভিসের কাউন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কাউন্টারে টিকিটের ছাপানো বহি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হলে পুনরায় কাউন্টারটি চালুর অনুমতি দেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং গণপরিবহন খাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

চৌমুহনীতে দুই বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত: 08:41:09 am, Saturday, 6 June 2026