ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘কেপিজি’র ১৮ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সবাই স্থানীয় কিশোর গ্যাং ‘কেপিজি’র সদস্য বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জন কিশোর এবং একজন প্রাপ্তবয়স্ক। কিশোর গ্যাংটির সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা শহর মাইজদীতে ‘কেপিজি’ ছাড়াও আরও কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে মহড়া ও শোডাউন করে আতঙ্ক সৃষ্টি করে। কয়েক দিন আগেও শহরের বিভিন্ন এলাকায় একাধিক কিশোর গ্যাংয়ের সম্মিলিত শোডাউনের ঘটনা ঘটেছে। তাদের বেপরোয়া কর্মকাণ্ডে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “কেপিজি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জেলা শহরসহ প্রতিটি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও কিশোর গ্যাংয়ের স্থায়ী দমন এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: