Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘কেপিজি’র ১৮ সদস্য আটক

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সবাই স্থানীয় কিশোর গ্যাং ‘কেপিজি’র সদস্য বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জন কিশোর এবং একজন প্রাপ্তবয়স্ক। কিশোর গ্যাংটির সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা শহর মাইজদীতে ‘কেপিজি’ ছাড়াও আরও কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে মহড়া ও শোডাউন করে আতঙ্ক সৃষ্টি করে। কয়েক দিন আগেও শহরের বিভিন্ন এলাকায় একাধিক কিশোর গ্যাংয়ের সম্মিলিত শোডাউনের ঘটনা ঘটেছে।

তাদের বেপরোয়া কর্মকাণ্ডে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “কেপিজি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে।

তাদের নাম-পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, জেলা শহরসহ প্রতিটি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও কিশোর গ্যাংয়ের স্থায়ী দমন এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘কেপিজি’র ১৮ সদস্য আটক

প্রকাশিত: 07:34:27 am, Saturday, 6 June 2026