ঢাকাMonday , 1 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, চার বাস কাউন্টারকে জরিমানা

Link Copied!

নোয়াখালীতে ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ সময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার ও পরিবহন সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে এসব কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ সময় ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীস্বার্থ রক্ষা এবং গণপরিবহনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: