Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বেগমগঞ্জে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় দোকান কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের মধ্যে বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।

ওই সময় রাকিব বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য উভয় পক্ষকে অনুরোধ করেন। এতে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয় বলে জানা গেছে।

শনিবার রাতে স্বর্ণকারদের দুই পক্ষ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বাজারে জড়ো হলে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন দোকানি রাকিবকে বাড়িতে চলে যেতে পরামর্শ দেন।

পরে তিনি ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে রাকিবকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। ভাইকে রক্ষা করতে গেলে রিমনের ওপরও হামলা করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, রাতের আঁধারে রাকিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

বেগমগঞ্জে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: 05:11:30 am, Sunday, 31 May 2026