Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে এক নারী, তার বোন, ভগ্নীপতি ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় এক নারীর হাত ভেঙে যাওয়ার পাশাপাশি স্বর্ণের চেইন ছিনতাই, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ১নং ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকায় পৈত্রিক বাড়ির ডোবার মধ্যে মাছ ধরতে যান নাজমুন নাহার (৩৭), তার বোন ইসরাত জাহান, ভগ্নীপতি ইমরান হোসেন ও ছেলে হোসাইন। এসময় প্রতিপক্ষ সোহেল, মানিক, রানা, ফরহাদ ও সেলিমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে নাজমুন নাহারের বাম হাতের কব্জির হাড় ভেঙে যায়। এছাড়া তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। হামলার সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একই ঘটনায় তার বোন ইসরাত জাহান গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়, তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। আহত হন ইমরান হোসেন ও হোসাইনও।

পরে আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এসময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাজমুন নাহার কোম্পানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৪

প্রকাশিত: 10:32:44 am, Thursday, 21 May 2026