ঢাকাSaturday , 16 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

Link Copied!

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

বিকেল সাড়ে চারটার দিকে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে নোবিপ্রবি বিএনসিসির একটি চৌকস দল তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে গিয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থা থেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

এখানকার শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সংস্কৃতিকে আরও বেগবান করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় নোবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইলের স্থলাভিষিক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইএসডব্লিউআর) অধ্যাপক ড. গোলাম রব্বানী। নিয়োগ পাওয়ার একদিনের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: