Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

বিকেল সাড়ে চারটার দিকে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে নোবিপ্রবি বিএনসিসির একটি চৌকস দল তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে গিয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থা থেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

এখানকার শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সংস্কৃতিকে আরও বেগবান করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় নোবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইলের স্থলাভিষিক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইএসডব্লিউআর) অধ্যাপক ড. গোলাম রব্বানী। নিয়োগ পাওয়ার একদিনের মধ্যেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

প্রকাশিত: 05:44:01 pm, Saturday, 16 May 2026