ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে খাল খননে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,

হিমেল আহাম্মেদ
মে ১৪, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সরকারি নীতিমালা উপেক্ষা করে শ্রমিকের পরিবর্তে ব্যাকু মেশিন ব্যবহার করে খাল খনন, ব্যক্তি মালিকানাধীন জায়গার শত শত ফলজ ও বনজ গাছ কেটে ফেলা এবং বসতঘর ভাঙচুরের মাধ্যমে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি সেচ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নোয়াখালী সদরের চরমটুয়া, কালাদরাপ, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়নের ৫টি খালের প্রায় ২৮ কিলোমিটার এলাকায় পুনঃখনন কাজ চলছে।

ওয়েজ কস্ট ও নন-ওয়েজ কস্ট মিলিয়ে প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ৩ মে স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান এ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পে নারী-পুরুষ শ্রমিক নিয়োগের মাধ্যমে ৪৩ দিনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্প এলাকায় শ্রমিকের পরিবর্তে একাধিক স্থানে ব্যাকু মেশিন দিয়ে খাল খনন করা হচ্ছে। খননকাজ পরিচালনার সুবিধার্থে খালের দুই পাশের শত শত ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে।

কোথাও কোথাও বসতঘর, টয়লেট, বাউন্ডারি দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, খাল কাটার আগে কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মাইকিং করে গাছপালা ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। অন্যথায় সরকারের পক্ষ থেকে তা সরিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। এতে বাধ্য হয়ে অনেকেই নিজেদের গাছ কেটে ও স্থাপনা ভেঙে সরিয়ে নিয়েছেন।

এদিকে ব্যাকু মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে খাল খননের কারণে আশপাশের সড়ক ও বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: