Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: হাতিয়ায় ৪৫ জেলে আটক, জব্দ মাছ বিতরণ

  • হানি
  • প্রকাশিত: 02:28:52 pm, Tuesday, 12 May 2026
  • 17 বার পড়া হয়েছে

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়া থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, ৪টি ফিশিং বোটসহ ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া থানার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ৪টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ কেজি সামুদ্রিক ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

একই সঙ্গে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ৪৫ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
অভিযান শেষে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে আটক জেলেদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা হারে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: হাতিয়ায় ৪৫ জেলে আটক, জব্দ মাছ বিতরণ

প্রকাশিত: 02:28:52 pm, Tuesday, 12 May 2026