Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস ও উড়িরচর কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে আমার সংবাদকে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকার। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলায় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেদের নৌকা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও অভিযানে কোস্ট গার্ড পেটি অফিসার মোঃ খলিলুর রহমানসহ তার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: 02:11:46 pm, Tuesday, 12 May 2026