
নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ মো. আনোয়ার প্রকাশ ছোট্টি (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুধারাম মডেল থানাধীন পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মন্নান মেম্বার বাড়ি এলাকায় নিজ বসতঘরে মাদক সংরক্ষণ করে আসছিলেন আনোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আনোয়ার প্রকাশ ছোট্টি পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মৃত আলী আহম্মদ ও মৃত আনোয়ারা বেগমের ছেলে। তিনি ০৫ নম্বর ওয়ার্ডের ০৮ নম্বর এওয়াজবালিয়া ইউনিয়নের বাসিন্দা।
এসময় তার দখলীয় বসতঘর তল্লাশি করে ১২০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, দুই বোতল ভারতীয় বিদেশি মদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।