Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

অসাধু চক্রের টার্গেটে এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমকে ঘিরে বর্তমানে চলছে ব্যাপক আলোচনা। একদিকে বিভিন্ন অভিযোগ ও মামলা, অন্যদিকে সাধারণ মানুষের প্রশংসা—দুই দিক থেকেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

স্থানীয় সূত্রে জানা যায়, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমি প্রশাসনের দায়িত্ব পালন করে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ভূমি সেবায় স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠতা ও জনবান্ধব আচরণের কারণে সেবাগ্রহীতাদের কাছেও তিনি প্রশংসিত।

স্থানীয় অনেকের ভাষ্য, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও ক্ষুব্ধ হয়েছে অসাধু দালালচক্র ও অনৈতিক সুবিধাভোগীরা।

অভিযোগ রয়েছে, নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে একটি চক্র তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এমনকি মামলা ও বিভিন্নভাবে হয়রানির মাধ্যমেও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি উঠেছে।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সুশাসন ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করারও অপচেষ্টা।

তবে এসব চাপ ও বিতর্কের মধ্যেও রুবাইয়া বিনতে কাশেম দায়িত্ব পালনে অটল রয়েছেন। তাঁর বিশ্বাস, সততাই সবচেয়ে বড় শক্তি এবং জনসেবাই একজন সরকারি কর্মকর্তার প্রকৃত পরিচয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

অসাধু চক্রের টার্গেটে এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

প্রকাশিত: 06:54:32 am, Sunday, 10 May 2026