ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খতিয়ান সংশোধন, ঘুষ দাবি, দলিলের তফসিল জালিয়াতি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) রুবাইয়া বিনতে কাসেম এবং বসুরহাট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. সাইফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ এপ্রিল নোয়াখালীর সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের মৃত আবদুর রবের ছেলে মো. আরিফুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা ভূমি অফিসের নাজির হারাধন চন্দ্র পাল, সাবেক সার্ভেয়ার মোস্তফা কামাল, সেটেলমেন্ট অফিসের সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা রাখাল চন্দ্র দাস, বেঞ্চ সহকারী আবুল কাসেম, সার্ভেয়ার উত্তম কুমার দাস, দলিল লেখক সাইফুল ইসলাম এবং ওবায়দুল হক।

মামলার অভিযোগে বলা হয়, দেওয়ানি মামলা নং ১৫৩/২০২৩-এর রায় ও ডিক্রির ভিত্তিতে ২০২৪ সালের ১৮ মে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১৪৩ ধারায় খতিয়ান সংশোধনের আবেদন করেন বাদী। পরে তহশিলদার ও সার্ভেয়ার তদন্ত শেষে পৃথক খতিয়ান সৃজনের সুপারিশ করেন।

তবে অভিযোগ রয়েছে, তদন্তে সবকিছু অনুকূলে পাওয়ার পরও তহশিলদার সাইফুল ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এক লাখ টাকা দেওয়া হলেও বাকি টাকা না দেওয়ায় বাদীকে হয়রানি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে একই জমির বিষয়ে গোপনে আরেকটি ই-নামজারির আবেদন করে সেটি নামঞ্জুর করা হয়। বাদীর দাবি, তার মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আবেদন বাতিল করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, এসিল্যান্ডের সঙ্গে সাক্ষাতে বাকি এক লাখ টাকা দিলে অনুকূলে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। ঘুষ না দেওয়ায় তার ডিক্রিকৃত জমির তফসিল জাল করে অন্য ব্যক্তির নামে জমাখারিজ খতিয়ান সৃজন করা হয় বলেও অভিযোগ করেন বাদী।

আরিফুর রহমান অভিযোগ করেন, ভূমি অফিস ও সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জাল নামজারির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে ভূমির মালিকানা দাবি করা হচ্ছে। এছাড়া সরকারি নথি গায়েব, আদালতের তলব উপেক্ষা, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় নামজারি এবং সরকারি জমি অবৈধভাবে রেকর্ড করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্তের আশ্বাস মিললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মামলা তুলে নিতে তাকে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিস, বসুরহাট পৌর ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।

অভিযোগের বিষয়ে বসুরহাট ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।”
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাসেম বলেন,
“অভিযোগকারীর মামলাটি আমার যোগদানের আগের। আমি দায়িত্ব নেওয়ার পর শুনানিতে বাদীপক্ষ মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ই-নামজারির আবেদনটি নামঞ্জুর করা হয়। ঘুষ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।”

তিনি আরও দাবি করেন, তার অফিসে সব ধরনের অনৈতিক আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে এবং আদালতে দায়ের করা মামলার অভিযোগগুলো ভিত্তিহীন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: