নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকাসহ ফাতেমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোনার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফাতেমা বেগমকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় ফাতেমার স্বামী ইসমাইল (৫০) পালিয়ে যান। তবে গ্রেফতারকৃত নারীর সঙ্গে তার ৮ মাস বয়সী একটি শিশু সন্তান ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।