ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

হিমেল আহাম্মেদ
মে ৮, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ টিম সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দম্পতির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিলেন। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছেন বলেও জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: