ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, অবশেষে গ্রেপ্তার মাদরাসা শিক্ষক

সুবর্নচর প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্লীলতাহানির অভিযোগে আবুল খায়ের (৩৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ রহিমের অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদরাসাছাত্রী ২২ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত জবানবন্দির ভিত্তিতে মামলাটি চরজব্বর থানায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

এদিকে, মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে।

এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে হামলাকারীদের মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিতেও দেখা যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা থানায় আরও একটি মামলা দায়ের করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামি মাদরাসা শিক্ষক আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: