ঢাকাWednesday , 6 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নদীভাঙন রোধে: জিও ব্যাগ ও কোটি টাকার বরাদ্দের উদ্যোগ এমপির

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তিনি নিজ তহবিল থেকে নগদ এক লাখ টাকা প্রদান করেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি সহায়তার উদ্যোগ নেন।

স্থানীয়ভাবে জানা গেছে, এমপি ফখরুল ইসলাম টেলিফোনে যোগাযোগ করে চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য একরামুল হক মিলনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে জরুরি ভিত্তিতে ৩০০টি জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে, যা ভাঙন রোধে ব্যবহৃত হবে।

এছাড়া ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে ১৫ লাখ টাকা এবং পানি উন্নয়ন বোর্ড থেকে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দের জন্য সুপারিশসহ ডিও লেটার প্রদান করেছেন তিনি।

স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ভাঙনের ভয়াবহতা কমে আসবে এবং বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: