ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
মে ৫, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে “ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম”-এর এমআরএসসি (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস) প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা।

এছাড়াও কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা অর্থনৈতিক অভিবাসীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় নিরাপদ অভিবাসনের গুরুত্ব, বিদেশফেরতদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: