ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চৌমুহনীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,

বেগমগন্জ প্রতিনিধি
মে ১, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

“দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চৌমুহনী শ্রম কল্যাণ কেন্দ্র থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

এ সময় তারা “বাস-ট্রাক শ্রমিক দিচ্ছে তাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক”সহ বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালি শেষে শ্রম কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. কায়েসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শামসুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. শহিদ উল্যা, নোয়াখালী জেলা,
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. আবদুর রহিম, একই সংগঠনের সভাপতি জনাব নুরুল আমিন সেলিম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. আবুল বাহারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা চৌমুহনী বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ, নোয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নোয়াখালী জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন।
শেষে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সফলতা ও তাৎপর্য তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: