ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

হিমেল আহাম্মেদ
মে ১, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, দেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও শ্রমিকরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘদিনের এবং এই অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না—সংগ্রামের মাধ্যমেই তা অর্জন করতে হয়। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। মে দিবস শ্রমিকদের রক্ত ও আত্মত্যাগের ইতিহাস বহন করে, তবে দুঃখজনকভাবে সেই প্রত্যাশিত অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালিটি পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: