ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ক্যাম্পাসে উত্তেজনা।

হিমেল আহাম্মেদ
এপ্রিল ৩০, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলা, হত্যার হুমকি এবং অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং তা শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন চলাকালে কলেজ ক্যাম্পাসের অপর পাশে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন, যা কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি করে।

কর্মসূচি পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. তামজিদুর রহমান রায়হান। এ সময় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম মারুফ, উম্মে সুলতানা, মনোয়ারা বেগম, খোরশেদ আলম সিফাত, আরমানসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন এবং কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক ও সহনশীল শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: