ঢাকাWednesday , 29 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ক্যাশ লুটের অভিযোগ

আরমান হোসেন
April 29, 2026 6:30 pm
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কামাল উদ্দিন (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দোকানের ক্যাশ থেকে নগদ টাকা ছিনতাই ও মালামাল ভাঙচুর করেছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের চন্দ্রসুদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রসুদ্দি গ্রামের ‘কামাল স্টোর’-এর মালিক কামাল উদ্দিনের কাছে বিবাদী কোরবান আলী (২৬) দোকানের মালামালের কিছু টাকা বকেয়া রাখেন। বুধবার বিকেলে ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোরবান আলী ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে কামালের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, কোরবান আলী লোহার শিকল দিয়ে কামালের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

এ সময় হামলাকারীরা দোকানের ক্যাশ থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দোকানের আসবাবপত্রসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল ভাঙচুর করে। কামালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে আহত কামাল উদ্দিনকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় তিনটি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে কোরবান আলী ও রহিমা বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।
কবিরহাট থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: