ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত

হিমেল আহাম্মেদ
এপ্রিল ২৮, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এবং জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।

আলোচনা সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২)-এর বিচারক ফাতেমা ফেরদৌস, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান, পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, জিপি নুরুল আমিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাসুদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।

সভায় জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্য, বিচারপ্রার্থী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে দুইজনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: