ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট: মাটি কাটা, গ্যাস মজুদ ও লাইসেন্সবিহীন গাড়ি চালনায় ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪ ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকাল ৪টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স ছাড়া মুদি দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে সিলিন্ডার গ্যাস সংরক্ষণের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ব্যবসায়ী আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাম ট্রাক চালানোর দায়ে দুই চালককে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে রাসেলকে ২৫ হাজার টাকা এবং সোহরাব হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানের খবর পেয়ে বালুর পয়েন্টে থাকা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: