ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছেলের নির্যাতনের অপমান সইতে না পেরে বাবার মৃত্যু, বাড়িছাড়া মা;

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় ছেলের হাতে প্রকাশ্যে নির্যাতনের অপমান সইতে না পেরে এক বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। একইসঙ্গে ওই ছেলের নির্যাতন ও মামলার চাপে বাড়িছাড়া হয়েছেন বৃদ্ধা মা।

ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আদর্শ সমাজ এলাকায়।

ভুক্তভোগী বিবি খোদেজা (৬৫) ওই গ্রামের প্রয়াত আবুল খায়েরের স্ত্রী। অভিযুক্ত জাকির হোসেন (৪২) তার তৃতীয় ছেলে।

তিনি জেলা জজ আদালতের এক আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে নানা কৌশলে নিজের পরিবারকে নির্যাতন করে আসছেন।

২০০৭ সালে মাকে জামিনদার করে একটি বেসরকারি ব্যাংক থেকে ৪ লাখ টাকা ঋণ নেন তিনি। পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে আবারও মায়ের নামে ৬ লাখ টাকা ঋণ নেন বলে অভিযোগ রয়েছে।

ঋণ পরিশোধ না করায় ২০২২ সালে পুলিশ বিবি খোদেজাকে গ্রেপ্তার করে। পরে স্বামীর জমি বিক্রি করে ঋণ শোধের পর তিনি মুক্তি পান।

এ ঘটনায় প্রতিবাদ করায় জাকির তার বাবা আবুল খায়েরকে একাধিকবার প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

২০২২ সালের ১০ এপ্রিল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবুল খায়ের। তবে কোনো প্রতিকার না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরিবারের দাবি, নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লজ্জা ও অপমানে ২০২৩ সালের ২৭ জুলাই স্ট্রোক করে মারা যান আবুল খায়ের।

স্বামীর মৃত্যুর পর আরও বেপরোয়া হয়ে ওঠেন জাকির হোসেন। তিনি মাকে নির্যাতনসহ ভাইবোনদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করতে থাকেন।

নিরুপায় হয়ে গত বছরের ৭ মার্চ ছোট ছেলে ইকবাল হোসেনকে নিয়ে সোনাপুর এলাকায় ভাড়া বাসায় ওঠেন বিবি খোদেজা। সেখানেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুধারাম মডেল থানায় জাকির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে তিনি থানায় সাধারণ ডায়েরি এবং জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দিয়েছেন।

বিবি খোদেজা বলেন, “ছেলের অপমান সহ্য করতে না পেরে আমার স্বামী মারা গেছেন। আমি এখন ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কোথাও বিচার পাচ্ছি না।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জাকির হোসেন পেশাগত প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিবারকে জিম্মি করে রেখেছেন। একাধিকবার সালিশ হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, “আমার মাকে ভুল বোঝানো হয়েছে। আমি কিছু ভুল করে থাকলে মায়ের কাছে ক্ষমা চাইব।”

নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন মাসুদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার আইনজীবী সহকারীর পরিচয়পত্র বাতিল করা হতে পারে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়র মোহাম্মদ আরিফ হোসেন জানান, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: