Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কোম্পানীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো”

স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শওকত আল ইমরান ইমরোজ, ডা. আব্দুল আহাদ ও ডা. আব্দুল কাদের রাহীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাওলানা নুরুল আফছার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীরা, টিকা নিতে আসা শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

বক্তারা বলেন, এই কর্মসূচি শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

কোম্পানীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

প্রকাশিত: 12:30:31 pm, Monday, 20 April 2026