ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহন: কোম্পানীগঞ্জে ট্রাকের চাপে ব্রিজ বিধ্বস্ত

হিমেল আহাম্মেদ
এপ্রিল ১৯, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও সংসদ সদস্যের হুঁশিয়ারি উপেক্ষা করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহন অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার রোডে বালুবাহী ড্রামট্রাকের অতিরিক্ত ওজনে একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম সম্প্রতি জাতীয় সংসদে বালু দস্যুদের বিরুদ্ধে সোচ্চার হন এবং জেলা প্রশাসন অবৈধ বালু পরিবহন নিষিদ্ধ করে। তবে প্রভাবশালী একটি সিন্ডিকেট দিন-রাত শত শত ড্রামট্রাক দিয়ে বালু পরিবহন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক বালু ও পানির মিশ্রণে কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েক বছরে সংস্কার করা সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া উড়ন্ত বালুর কারণে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।

মুছাপুর ইউনিয়নের প্রশাসক মো. তানিম রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। একইসঙ্গে ১০-১৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে, যারা অবৈধ বালু পরিবহনের তথ্য প্রশাসনকে জানাবে।

দুর্ভোগে পড়া এলাকাবাসী দ্রুত অবৈধ বালু সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: