ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মামলা প্রত্যাহার না করলে হত্যার হুমকি—অভিযুক্ত নুর আলম শিকদার।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মামলা তুলে না নিলে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এতে বাদী মো. ছায়েদুল হক (৬২) ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছায়েদুল হক।

জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় নুর আলম শিকদার (৫০), পিতা মৃত মো. ইদ্রিছ, (দুলাকাজী পুরাতন বাড়ি) এর সঙ্গে ছায়েদুল হকের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল।

বিরোধের জেরে গত ২১ মার্চ ছায়েদুল হক ও তার ছেলে জহিরকে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত জহিরুল ইসলাম সাকিবকে গ্রেফতার করে পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে নুর আলম শিকদারসহ অন্যান্য আসামিরা মামলা আদালত থেকে প্রত্যাহার না করলে ছায়েদুল হককে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।

হুমকির পর থেকেই বাদী ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলম শিকদারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: