ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার নিঝুমদ্বীপে ‘ইব্রাহিম পার্টি’র দৌরাত্ম্য, নদী-খাল দখল ও জেলেদের ওপর নির্যাতনের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে বনভূমি, চর ও সী-বিচ দখলের পর এবার নদী-খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ‘ইব্রাহিম পার্টি’র বিরুদ্ধে। তার অনুমতি ছাড়া নদীতে মাছ ধরতে গেলে জেলেদের জাল লুট, মারধর ও চাঁদাবাজির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গত শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চর কবিরা সংলগ্ন নদীতে মাছ ধরতে গেলে ভোলার চরফেশন উপজেলার বাসিন্দা আব্দুল মাঝির আড়াই লাখ টাকার জাল লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল মাঝি জানান, তারা কোরাল জাল ফেলতে গেলে একদল লোক ‘ইব্রাহিম পার্টি’র নাম ব্যবহার করে জোরপূর্বক নদী থেকে তুলে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, “চার কবিরা থেকে মনপুরার কালকিনি সীমান্ত পর্যন্ত নদী নিজেদের নিয়ন্ত্রণে দাবি করে তারা। সেখানে মাছ ধরতে হলে তাদের কাছ থেকে ‘হার (ফার)’ ভাড়া নিতে হবে, না হলে নৌকা ক্ষতিগ্রস্ত করা হবে বলে হুমকি দেয়।”

আব্দুল মাঝি আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের তাড়িয়ে দেওয়ার পর আড়াই লাখ টাকার জালটি আর খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি তাদের ধরা প্রায় ১০ হাজার টাকার মাছও নিয়ে নেওয়া হয়। পরে মাত্র দুই হাজার টাকা দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম পার্টির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জাল লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, “জাল আমি নিইনি, নৌ-পুলিশ নিয়েছে।” তবে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ইনচার্জ আশিক জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

ঘটনার পর এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার (১২ এপ্রিল) রাতে লুট হওয়া জালের অর্ধেক ফেরত পাঠানো হয় বলে জানান আব্দুল মাঝি। তবে বাকি জাল এখনো ফেরত না পাওয়ায় তিনি দোষীদের বিচার দাবি করেছেন।

এদিকে একই রাতে নিঝুমদ্বীপের নামারবাজার এলাকায় বিলাসের চা দোকানে স্থানীয় জেলে সোহরাব মাঝির ছেলে রাজিবকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সাগরে জাল বসানোর ভাড়া না দেওয়ায় ইব্রাহিম পার্টির ভাতিজা ইলিয়াস এ হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন জেলে জানান, তারা দীর্ঘদিন ধরে নিঝুমদ্বীপ এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে ‘ইব্রাহিম পার্টি’ ও তার ভাই খায়ের পার্টির গ্রুপকে চাঁদা না দিলে নদী বা সাগরে যাওয়া সম্ভব হয় না।

প্রতি হার (ফার) বাবদ ৩০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জেলেদের ভাষ্য, “চাঁদা না দিলে মারধর, জাল কেটে দেওয়া কিংবা নৌকা ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সাগর থেকে ধরা মাছ তাদের নির্ধারিত গদিতে দিতে বাধ্য করা হয়, কিন্তু সঠিক মূল্য পাওয়া যায় না। ৮০০ টাকার মাছ ১৫০-২০০ টাকায় এবং ৫০০ টাকার চিংড়ি মাত্র ৬০ টাকায় দিতে হয়।”

খোঁজ নিয়ে জানা গেছে, ‘ইব্রাহিম পার্টি’ বিভিন্ন গ্রুপের মাধ্যমে নিঝুমদ্বীপের সী-বিচের উত্তর পাশে শতাধিক দাগ জমি, বনভূমি ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছেন। নামারবাজার এলাকায় বিলাসবহুল হোটেলসহ বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ইনচার্জ আশিক বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: