ঢাকাMonday , 13 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে চৌমুহনী পৌরসভার পোড়াবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। পরে অর্পিতা সেলুনের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম মো. বাবু (২৬)। তিনি বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পোড়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবির এসআই অনুপ চক্রবর্তী।
ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: