Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালী সরকারি কলেজে অধ্যক্ষের বিদায় সংবর্ধনায় বাধার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের অবসরকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে সোমবার (১৩ এপ্রিল) অবসরে যাচ্ছেন তিনি। তবে অভিযোগ উঠেছে, তাকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে না।

রোববার দুপুরে অধ্যাপক জাকির হোসেন অভিযোগ করেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, “তারা আমার কাছে বিভিন্ন কাজের হিসাব চেয়েছে। আমি স্পষ্ট জানিয়েছি, আমি কোনো অন্যায় করিনি। অডিট বিভাগ আছে, তারাই বিষয়টি দেখবে।”

তিনি আরও জানান, বিষয়টি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন এবং একটি সুষ্ঠু তদন্তের প্রত্যাশা করছেন।

বিদায় অনুষ্ঠান নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন শিক্ষক। অবসরের সময় একটি সংবর্ধনা না পাওয়াটা কষ্টের। এমনকি একটি মতবিনিময় সভাও করতে পারিনি। আমাকে বাধা দেওয়া হয়েছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান সোহাগ। তিনি বলেন, “আমরা কোনো অনৈতিক সুবিধা চাইনি। তিনি ভিন্ন মতাদর্শের মানুষ। আমরা কখনো তার কাছে কোনো দাবি আদায় করতে পারিনি।

বিদায়ের সময় এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
ঘটনাটি নিয়ে কলেজ ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন

নোয়াখালী সরকারি কলেজে অধ্যক্ষের বিদায় সংবর্ধনায় বাধার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশিত: 10:34:10 am, Monday, 13 April 2026