ঢাকাSaturday , 11 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় অবৈধ জ্বালানি তেলসহ ৪ জন আটক

Link Copied!

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) ভোরে পরিচালিত এ অভিযানে মোট ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল রয়েছে। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ মিলন (২২), মোঃ রিয়াজ (২০), মোঃ স্বপন (২২) ও মোঃ ফয়েল (১৯)। তাদের সবার বাড়ি হাতিয়ার নলচিরা ইউনিয়নে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: