ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় জ্বালানি তেল মজুদ ও অবৈধ বিক্রি: তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান।

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
এপ্রিল ১, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জ্বালানি তেল মজুদ ও অবৈধভাবে বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ওছখালী বাজারে তেল ব্যবসায়ী শাহীনকে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে আটক করা হয়।

পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, চরকিং এলাকার শাহেদ নামে এক ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে জ্বালানি তেল পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার বহন করা একটি টমটম থেকে ১২ ড্রাম ডিজেল জব্দ করা হয়।
এছাড়া, চরচেঙ্গা বাজারে ওসমান গনি নামে এক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানটি সিলগালা করা হয়।

তবে অভিযানের সময় অভিযুক্ত দোকানদার পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জব্দকৃত ডিজেল সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কালোবাজারি ও অবৈধ মজুদ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: