ঢাকাTuesday , 31 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান: জরিমানা ও সিলগালা।

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবৈধ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং তিনটিকেই জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে নোয়াখালী জেলা প্রশাসনের প্রতিনিধি ও জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে চৌমুহনীর পূর্ব বাজার এলাকায় অবস্থিত ড্রিম হাসপাতাল, হলি কেয়ার হাসপাতাল এবং ইডেন হাসপাতালে পৃথকভাবে তদারকি করা হয়। এ সময় ড্রিম হাসপাতাল ও হলি কেয়ার হাসপাতালের বৈধ লাইসেন্স না থাকায় এবং ইডেন হাসপাতালে স্বাস্থ্যসেবা বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা, হলি কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং ইডেন হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেন।

পাশাপাশি অনিয়মের কারণে একটি হাসপাতাল সিলগালা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, বৈধ কাগজপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে পুনরায় কার্যক্রম চালু করতে হলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: