ঢাকাMonday , 30 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাড়িতে ঢুকে তিনজনকে ছুরিকাঘাত, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

Link Copied!

নোয়াখালী সদরে মাদক সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হামলা, আহত তিনজন হাসপাতালে।

নোয়াখালী সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে তিন সদস্যকে ছুরিকাঘাতের পর স্থানীয়দের গণপিটুনিতে হামলাকারী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নীরব (২৬)। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রুবেল মাঝির বাড়িতে দুই সহযোগীকে সঙ্গে নিয়ে হামলা চালান একই এলাকার গণি মাঝির ছেলে নীরব।

এ সময় তারা বাড়ির তিন সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দেন।

এ সময় নীরবের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও নীরবকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: