ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে গৃহবধূ ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ।

চাটখিল প্রতিনিধি-
মার্চ ২৯, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকিব একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার অসুস্থ শাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।

তার স্বামী চাকরির কারণে কুমিল্লায় থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত আকিব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ তা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সে।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে আকিব জোরপূর্বক গামছা দিয়ে ভুক্তভোগীর মুখ বেঁধে তাকে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি তার শাশুড়ি ও স্বামীকে জানান।

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: