ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল অ্যান্ড কেজির এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
মার্চ ১৮, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল অ্যান্ড কেজির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (১৮ মার্চ ২০২৬, ২৮ রমজান) বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।

সভাপতিত্ব করেন এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন তারেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আল হাসান (সিআইপি), বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতা এবং সুধীজন অংশ নেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীকে ধন্যবাদ জানানো হয়।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: